সামরিক শক্তি প্রয়োগ করে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানো যাবে না: ফাহমি

সামরিক শক্তি প্রয়োগ করে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি হওয়ার আশঙ্কাও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফাহমি।
তিনি বলেন, বলপ্রয়োগের মাধ্যমে চলমান সংঘাতের অবসান ঘটানো সম্ভব নয়। বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরির ঝুঁকি আরও বাড়তে পারে।
ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রেও একটি ‘সুস্পষ্ট ভিত্তি’ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন আরব লীগের মহাসচিব। একই সঙ্গে তেহরানকে তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। কিছু আরব রাষ্ট্রের প্রতি ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক বলেও উল্লেখ করেন ফাহমি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
লেবাননের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশটির সংকটকে শুধু হিজবুল্লাহর কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে পুরো বাস্তবতা বোঝা যাবে না। এর সঙ্গে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের বিষয়টিও জড়িত।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি প্রসঙ্গে ফাহমি বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
গাজার যুদ্ধবিরতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন মাঠপর্যায়ে চুক্তিটি কার্যকর করার ক্ষেত্রে বড় বাধা তৈরি করছে।
সূত্র: আলজাজিরা, আরব নিউজ








