Logo

সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধ করছি না: পেজেশকিয়ান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৪
সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধ করছি না: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, সৌদি আরবের সঙ্গে হুথিদের নিজস্ব বিরোধ রয়েছে, তবে সৌদির বিরুদ্ধে ইরান কোনো যুদ্ধে জড়িত নয়।

বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, “সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধ করছি না। হুথিদের (সৌদির সঙ্গে) নিজস্ব ইস্যু আছে। আমি বারবার বলেছি, এই অঞ্চলের সব দেশের একসঙ্গে আলোচনায় বসা এবং এখানে শান্তি ও স্থিতিশীলতা স্থাপন করা উচিত। আমাদের একে-অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়ানোর কোনো কারণ ও যুক্তি নেই।”

হুথিদের বিজয়ে ইরানে উচ্ছ্বাস

এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোখা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার ঘটনায় ইরানের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দেশটির অনেকেই হুথিদের এই সাফল্যকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

হুথি বিদ্রোহীদের অধিকাংশই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী সানা দখল করে তারা। এরপর থেকে ইয়েমেনে সংঘাত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লোহিত সাগরে হুথিদের সাম্প্রতিক সাফল্যকে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, “পূর্ব উপকূলে আনসারুল্লাহদের (হুথিদের) জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দৃঢ় প্রতিজ্ঞ থাকার ফল।”

বিজ্ঞাপন

গত শুক্রবার বন্দরনগরী মোখা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে হুথিরা। এর ফলে ইয়েমেন সরকারের জন্য বড় ধরনের ধাক্কা তৈরি হয়েছে। মোখার নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে লোহিত সাগর এলাকায় ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণও অনেকটাই দুর্বল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফও হুথিদের বিজয় নিয়ে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি বক্তব্য পুনরায় সামনে এনেছেন। ওই বক্তব্যে খামেনি বলেছিলেন, “হুথিদের প্রতিরোধ তাদের বিজয়ের পথে নিয়ে যাবে।”

ঘালিবাফ নিজেও হুথিদের সাফল্য নিয়ে বলেন, “সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।”

বিজ্ঞাপন

অন্যদিকে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, হুথিদের এই জয়ে ইরান সরকার আনন্দিত। তার বক্তব্য, “এই অঞ্চলের সব দেশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরতা থেকে স্বাধীন হয়ে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া উচিত।”

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD