সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ইয়াহিয়া সারে বলেন, “ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়েছে। যেগুলো আমাদের দেশ ও জনগণের ওপর আগ্রাসন পরিচালনা করছিল।”
তবে হুথিদের পক্ষ থেকে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
গত সপ্তাহে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াই শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীকে সব ধরনের সহায়তা করে সৌদি আরব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র যেন তাদের অভিযানে কোনো হস্তক্ষেপ না করে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান ট্রাম্প। সেখানে তাকে হুথিদের ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেই।”
হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে করে হরমুজকে বাইপাস করে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহে সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।
সৌদি আরবের তেল পাইপলাইনে হামলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ঘটনার পেছনে ইরানের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








