ব্রিকসের সম্মেলনে মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট

ভারতে চলমান ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ানও ওই নৈশভোজে উপস্থিত ছিলেন না।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে নৈশভোজটির আয়োজন করেন নরেন্দ্র মোদি। বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
শি জিনপিং শনিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছে ব্রিকস সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের দাবি, সময়ের পার্থক্যজনিত ক্লান্তি ও অবসাদের কারণে শি জিনপিং নৈশভোজে যোগ দেননি। তবে দীর্ঘ বিমানযাত্রার পরও দিনের অন্যান্য নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন চীনের প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোদির দেওয়া নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য নেতারা অংশ নেন। ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এতে উপস্থিত ছিলেন।
নৈশভোজে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান অংশ নেন। লোকসভার স্পিকার ওম বিড়লাও সেখানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নৈশভোজে যোগ দেন।
কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকার ভারত মণ্ডপমে আয়োজিত নৈশভোজে যান।
দুই দিনব্যাপী ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন রোববার (১৩ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে। এতে ১১ সদস্য দেশের নেতা, ১০টি অংশীদার দেশের নেতা এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
রোববার সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর আগে শনিবার মোদি ও শি জিনপিং বৈঠকে ভারত-চীন সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত বিনিময় করেন।








