Logo

মধ্যপ্রাচ্যের যুদ্ধ কারও মঙ্গল বয়ে আনবে না, সংঘাত অবসানের আহ্বান চীনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৯
মধ্যপ্রাচ্যের যুদ্ধ কারও মঙ্গল বয়ে আনবে না, সংঘাত অবসানের আহ্বান চীনের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থের জন্য কোনোভাবেই কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দ্রুত এই সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম সম্মেলনে দেওয়া বক্তব্যে শি জিনপিং এসব কথা বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত চীন।

চীনা প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধ পুরো অঞ্চলের সাধারণ মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। এ ধরনের সংঘাত কোনো পক্ষের জন্যই মঙ্গল বয়ে আনে না। একই সঙ্গে যেকোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

দীর্ঘ সাত বছর পর ভারত সফরে থাকা শি জিনপিং তাঁর বক্তব্যে বৈশ্বিক বাণিজ্য নিয়েও অবস্থান তুলে ধরেন। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অধীনে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্কনীতির প্রতি ইঙ্গিত করে শি জিনপিং সব ধরনের সুরক্ষাবাদ এবং খামখেয়ালি শুল্কনীতির বিরুদ্ধে ব্রিকস দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে শিল্পায়নের গতি বাড়াতে ব্রিকস দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রস্তাব দেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের সভাপতিত্বে আয়োজিত ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে নয়াদিল্লির ভারত মণ্ডপমে পৌঁছান শি জিনপিং। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় শি জিনপিং ও নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD