Logo

ইন্দোনেশিয়ায় নিখোঁজ সেই জাহাজ উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০০
ইন্দোনেশিয়ায় নিখোঁজ সেই জাহাজ উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্রী
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে একটি যাত্রীবাহী জাহাজ উল্টে গেছে। এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেটি নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছিল। পরে জানা যায়, সাগরে জাহাজটি উল্টে গেছে।হ

বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনার সময় ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০২ জনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৪০ জন।

জাহাজটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশের উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর প্রায় ১৫০ কিলোমিটার আগে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি উল্টে যাওয়ার আগে এর ক্যাপ্টেন কর্তৃপক্ষকে জানান, তারা প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের মুখোমুখি হয়েছেন। এ সময় জাহাজটি একদিকে কাত হয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান পুতু সুদায়ানা জানিয়েছেন, পরবর্তী সময়ে তারা জানতে পারেন, জাহাজটি সাগরে উল্টে গেছে।

রবিবার সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটির যাত্রীদের খোঁজে হেলিকপ্টার ও অন্য আরেকটি জাহাজ পাঠানো হয়।

বিজ্ঞাপন

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। ফলে সেখানকার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাত্রাবাহী জাহাজ ও ফেরি ব্যবহার করে থাকেন।

গত মাসে মাদুরা দ্বীপে এমন একটি জাহাজে আগুন লেগে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়।

সূত্র: অডেসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD