তুরস্কে ভ্রমণে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয়ার নারী

তুরস্কের ঐতিহাসিক শহর মারদিন ভ্রমণে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরতুকলু জেলা মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শেভন নামের ওই দক্ষিণ কোরীয় পর্যটক মারদিন শহর পরিদর্শনের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে আরতুকলু জেলা মুফতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার ধর্ম গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ধর্ম গ্রহণের আনুষ্ঠানিকতা আরতুকলু জেলার মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ সময় শেভন ইসলামের মূল ইমানি বাক্য ‘শাহাদা’ পাঠ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইসলাম গ্রহণের পর শেভন নিজের নতুন নাম হিসেবে ‘আবদুল্লাহ’ বেছে নেন। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন।
তুরস্কের মারদিন শহরটি দীর্ঘ ইতিহাস, প্রাচীন স্থাপত্য এবং বিভিন্ন সভ্যতার সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য পরিচিত। শত শত বছরের পুরোনো স্থাপনা ও ঐতিহ্যবাহী নিদর্শনে সমৃদ্ধ শহরটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।
এই ঐতিহাসিক শহর পরিদর্শনের সময়ই দক্ষিণ কোরীয় পর্যটক শেভনের ইসলাম গ্রহণের ঘটনা সামনে আসে।
বিজ্ঞাপন
সূত্র: আনাদোলু এজেন্সি








