Logo

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় অন্তঃসত্ত্বাসহ নিহত ১১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৩
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় অন্তঃসত্ত্বাসহ নিহত ১১
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে ঢুকে ১৪ জনের ওপর অতর্কিত গুলি চালায় তিন বন্দুকধারী।

পুলিশ জানিয়েছে, হামলার সময় বাড়িটিতে অন্তঃসত্ত্বা ওই নারীসহ ১৩ জন পুরুষ একটি অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে অপরাধী চক্র ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে পুরোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিহত ও আহতদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ জানিয়েছে, হামলার পর পালিয়ে যাওয়ার আগে বন্দুকধারীরা হতাহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

উল্লেখ্য, বিশ্বে সর্বাধিক হত্যাকাণ্ডের হার থাকা দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। পুলিশি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিদিন গড়ে ৬০ জনেরও বেশি মানুষ নির্মমভাবে প্রাণ হারান। সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক ও দলগত কোন্দল, এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে সেখানে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD