Logo

স্ত্রীর মৃত্যুর পরদিনই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১৮
স্ত্রীর মৃত্যুর পরদিনই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
ছবি: সংগৃহীত

স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর এক দিন পর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১০১ বছর বয়সী এই রাজনীতিককে মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার সহকারী সুফি ইউসুফ এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মাহাথিরের সঙ্গে প্রায় সাত দশকের দাম্পত্য জীবন কাটানোর পর গত ২৮ সেপ্টেম্বর মারা যান সিতি হাসমাহ মোহাম্মদ আলী। স্ত্রীর মৃত্যুর পরদিনই অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে।

সুফি ইউসুফ জানান, চিকিৎসকদের পরীক্ষায় মাহাথিরের শরীরে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক সমস্যা পাওয়া যায়নি। তবে স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। মঙ্গলবার ক্লান্তি ও অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এএফপিকে সুফি বলেন, “ডাক্তারি পরীক্ষায় তার দেহে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক সমস্যা পাওয়া যায়নি। সোমবার স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। মঙ্গলবার তিনি ক্লান্তি ও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।”

তিনি আরও বলেন, “মানসিক টানাপোড়েন, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাব—সব মিলিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য এসব বিষয় মোটেও ভালো নয়।”

বিজ্ঞাপন

মাহাথিরের দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যা রয়েছে। অতীতে তার বাইপাস অস্ত্রোপচারও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পেশায় চিকিৎসক সিতি হাসমাহ মালয়েশিয়ার জনস্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন। ১০০ বছর বয়সে তিনি মারা যান। মাহাথির ও সিতি হাসমাহর সাত সন্তান রয়েছে।

স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত মাহাথির। সিতি হাসমাহর শেষকৃত্যে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারও উপস্থিত ছিলেন। মাহাথিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে রাজাকে অশ্রুসজল চোখে তিনি বলেন, “আমি তার মৃত্যু প্রত্যাশা করিনি।”

বিজ্ঞাপন

মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮১ সালে দায়িত্ব নেন মাহাথির মোহাম্মদ। টানা নির্বাচনী বিজয়ের পর ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান হিসেবে পরিচিতি পান মাহাথির।

সূত্র : এএফপি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD