Logo

ঘেউ ঘেউ করায় প্রকাশ্যে কুকুরকে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ২২:০৬
ঘেউ ঘেউ করায় প্রকাশ্যে কুকুরকে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের লখনৌতে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে ঘেউ ঘেউ করায় একটি পথকুকুরকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজাজিপুরম এলাকায় ঘটে এই ঘটনা। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কয়েকটি পথকুকুর ওই ব্যক্তির পেছনে পেছনে যাচ্ছিল এবং ঘেউ ঘেউ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মোটরসাইকেল থামিয়ে নিচে নামেন। এরপর সঙ্গে থাকা রাইফেল বের করে তাতে কার্তুজ ভরে একটি কুকুরকে লক্ষ্য করে গুলি করেন।

গুলিবিদ্ধ হওয়ার পর কুকুরটি রাস্তায় ছটফট করতে করতে মারা যায়। আশপাশে তখন স্থানীয় লোকজনসহ অন্য কয়েকজন উপস্থিত থাকলেও প্রকাশ্যেই ঘটনাটি ঘটে। ওই সময় এক ব্যক্তি তার পোষা কুকুর নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। আশপাশে আরও দুটি পথকুকুরও ছিল। তবে তারা বুঝতেই পারেনি তাদের সঙ্গে থাকা একটি কুকুর গুলিতে নিহত হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তালকাতোরা থানার সি ব্লকে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল আরোহী কিছুদূর যাওয়ার পর থামেন। এরপর রাইফেল বের করে কুকুরটিকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। পরে অজ্ঞাত ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। একই সঙ্গে কুকুর হত্যার ঘটনায় প্রাণীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, কুকুরটিকে গুলি করার সময় ব্যবহৃত রাইফেলটি বৈধ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ওই অস্ত্র নিজের কাছে রাখার বৈধ অনুমতি রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পাশাপাশি সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD