Logo

পশ্চিমবঙ্গের দুই আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিজেপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১৮:৫৩
পশ্চিমবঙ্গের দুই আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিজেপি
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিজেপির দুই প্রার্থী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগের জয়ের ব্যবধান ছাড়িয়ে গেছেন তাঁর ব্যক্তিগত সহকারী হাসি রানী রথ। অন্যদিকে, রেজিনগর আসনেও জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম বিধানসভা আসনে ১৫ রাউন্ড ভোট গণনা শেষে ১ লাখ ২২ হাজার ৭৫৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হাসি রানী রথ। এ বছরের বিধানসভা নির্বাচনে এ আসনে শুভেন্দু অধিকারী ৯ হাজার ৬৬৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন। উপনির্বাচনে সেই ব্যবধানকে অনেক পেছনে ফেলেছেন বিজেপির এই প্রার্থী।

অন্যদিকে, রেজিনগর বিধানসভা আসনে ৭২ হাজার ৭১০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার।

দুই প্রার্থীর জয় নিশ্চিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, উপনির্বাচনে কোথাও বোমাবাজি বা গুলি চালানোর ঘটনা ঘটেনি। কোনো কেন্দ্রে পুনর্নির্বাচনেরও প্রয়োজন হয়নি। তাঁর দাবি, নতুন সরকার রাজ্যে ভয়ের বদলে মুক্ত পরিবেশ তৈরি করেছে এবং সংখ্যালঘুরা সরকারের পাশে থাকতে চান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নন্দীগ্রামে নিজের জয়ের রেকর্ড হাসি রানী রথ ভেঙেছেন উল্লেখ করে শুভেন্দু বলেন, রেজিনগরে বিজেপির পাওয়া ভোটের বড় অংশই সংখ্যালঘুদের।

তবে উপনির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোট ও কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। সাবেক রেলমন্ত্রী ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন, ভোট শুরুর দিনই তিনি বলেছিলেন, এ দুই আসনে বিজেপি জিতবে, কারণ সেখানে প্রকৃত অর্থে নির্বাচন হয়নি।

অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, নির্বাচনে ‘শান্ত ভয়ের’ পরিবেশ তৈরি করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বোমাবাজি না হলেও আতঙ্ক ও ভীতি ছড়িয়ে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। এ কারণে রাজ্য পুলিশ নির্দ্বিধায় ভোট পরিচালনা করতে পেরেছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনের নামে প্রহসন করার প্রয়োজন ছিল না। সমাজবিরোধীদের ব্যবহার করে ভোট লুট করা হয়েছে বলে দাবি করেন এই কংগ্রেস নেতা।

জয়ের পর হাসি রানী রথ বলেন, তাঁদের সব আশা পূরণ হয়েছে। এখন মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে। বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD