Logo

দিল্লিতে তেলাপোকা পার্টির বিক্ষোভ, ঝড় ঠেকাতে নিরাপত্তা জোরদার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১৯:৩৯
দিল্লিতে তেলাপোকা পার্টির বিক্ষোভ, ঝড় ঠেকাতে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা ও সহিংসতা মোকাবিলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রায় ২৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নিতে দিল্লিগামী ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং মেট্রো চলাচলও সীমিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে আদালত আপত্তি জানিয়েছে।

বিক্ষোভকে ঘিরে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা করছেন দিল্লি পুলিশের কর্মকর্তারা। এ পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের ‘ঝড়ের’ জন্য প্রস্তুত থাকার পাশাপাশি সংযম প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জয়েন্ট পুলিশ কমিশনার (সেন্ট্রাল রেঞ্জ) মধুর ভার্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ঝড়ের জন্য প্রস্তুত হোন, সহনশীল হোন, নিরাপত্তা রক্ষা করুন। কারণ পুলিশের সত্যিকারের শক্তি শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, পুলিশের শক্তি শৃঙ্খলা, সম্মান এবং কম শক্তি প্রয়োগের মধ্যেও আছে।”

বিজ্ঞাপন

ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে ককরোচ পার্টি ও ভারতের বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, জ্ঞানেশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুগত হয়ে কাজ করছেন। সরকারের পক্ষ থেকে তাঁকে যে নির্দেশ দেওয়া হয়, তিনি সেটিই বাস্তবায়ন করেন। ফলে তাঁর নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি বিরোধীদের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে প্রায় ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের অভিযোগ, এ সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। নির্বাচনের পর বাদ পড়া ব্যক্তিদের অনেককে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD