Logo

এবার আন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬, ২১:৩২
এবার আন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে যোগ দিতে দিল্লি গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন তিনি।

বিজ্ঞাপন

দিল্লিতে ইন্ডিয়া জোটের (INDIA) একটি প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাতের কথা রয়েছে। ওই প্রতিনিধি দলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিরোধীদের উদ্বেগ তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

কলকাতা ছাড়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। এ সময় তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

মমতা বলেন, ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং নির্বাচন পরিচালনায় পুলিশি ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দিল্লির চলমান আন্দোলন প্রসঙ্গে মমতা বলেন, আন্দোলনকারীদের ওপর যত বেশি চাপ প্রয়োগ করা হবে, তাদের প্রতিবাদের আওয়াজ ততই জোরালো হবে। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার কথাও জানান।

এর আগে বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। তাদের যন্তর মন্তরে যেতে বাধা দেয় পুলিশ। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। বৃহস্পতিবারও বিরোধী জোটের বড় কর্মসূচি রয়েছে।

বিরোধী দলগুলোর অভিযোগ, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের নামে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে আসছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত ও একাধিকবার থাকা নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই সংশোধন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাতের বিষয়ে মমতা বলেন, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে এবং প্রতিনিধি দলে তার নামও রয়েছে। তাই বৈঠকে অংশ নিতে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD