বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

ভারতে রাজপথের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস—এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কংগ্রেসের বিক্ষোভ ঘিরে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
বুধবার দিল্লিতে ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখিয়ে প্রদীপ ভাণ্ডারি বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ দলটির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে কংগ্রেসের উদ্দেশ্যের প্রতিফলন হিসেবে দেখছে বিজেপি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।’
বিজেপির এই অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে ‘পিপলস ট্রাইব্যুনাল’ আয়োজন করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এতে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ইউটিউবার ধ্রুব রাঠী ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ অংশ নেন।
বিজ্ঞাপন
সিজেপির আয়োজকদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের বক্তব্য তুলে ধরতেই এই ‘পিপলস ট্রাইব্যুনাল’। এর পর ‘চপ্পল প্রোটেস্ট’ নামে আরেকটি কর্মসূচিরও আয়োজন করা হয়, যা আয়োজকদের ভাষ্য অনুযায়ী নারীদের সঙ্গে সংহতি প্রকাশের উদ্দেশ্যে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি এসআইআর কার্যক্রম স্থগিত, আগের ভোটার তালিকা পুনর্বহাল এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে স্বাধীন তদন্তের দাবিও জানিয়েছে।
বেঙ্গালুরুর কর্মসূচিতে ধ্রুব রাঠীও বক্তব্য দেন। তিনি নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ও শিক্ষার্থীরাও অংশ নেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের কর্মসূচি নিয়েও উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি কংগ্রেসের আন্দোলনকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবে তুলে ধরলেও বিরোধীরা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তাদের অভিযোগ ও দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।








