Logo

নানা পাটেকরের মৃত্যুতে নরেন্দ্র মোদি গভীর শোক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬, ১৬:৫৮
নানা পাটেকরের মৃত্যুতে নরেন্দ্র মোদি গভীর শোক
ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শোকবার্তায় মোদি বলেন, নানা পাটেকরের মতো তীব্র অভিনয়শক্তি, স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং নিজস্ব উপস্থিতির অধিকারী অভিনেতা খুব কমই রয়েছেন। প্রতিটি চরিত্রে তিনি বৈচিত্র্য ও সৃজনশীলতার অনন্য ছাপ রেখেছেন। তার অভিনীত বহু চরিত্র ভবিষ্যতেও প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মনে স্মরণীয় হয়ে থাকবে।

নানা পাটেকরের স্পষ্টবাদী ব্যক্তিত্বের কথাও স্মরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজের বিশ্বাস ও মতামত প্রকাশের ক্ষেত্রে নানা পাটেকর কখনো পিছপা হতেন না। সরাসরি ও অকপট বক্তব্যের কারণেও তিনি মানুষের প্রশংসা পেয়েছেন।

হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদানের কথা তুলে ধরে মোদি বলেন, তার মৃত্যু চলচ্চিত্রজগতে একটি গভীর শূন্যতা তৈরি করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোকবার্তার শেষাংশে প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তের প্রতি সমবেদনা জানান তিনি। বার্তার শেষে লেখেন, ‘ওম শান্তি’।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে গোয়ায় নিজের বাসভবনে গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন নানা পাটেকর। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ম্যানিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর দেওয়ার পরও নানা পাটেকরকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD