রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে পুনেতে শেষকৃত্য হবে নানা পাটেকরের

বলিউড অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য মহারাষ্ট্রের পুনেতে তার খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গোয়া থেকে অভিনেতার মরদেহ পুনেতে নেওয়া হবে। সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা জানানোর পর খামারবাড়ির প্রাঙ্গণেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
নানা পাটেকরের সামাজিক সংগঠন ‘নাম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার মরদেহ একই দিন গোয়া থেকে পুনেতে নেওয়া হবে বলে জানিয়েছেন তার প্রতিনিধি।
‘নাম ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা গণেশ থোরাট জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নানা পাটেকরের মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।
বিজ্ঞাপন
পুনে শহরের উপকণ্ঠের দোঞ্জে এলাকায় নানা পাটেকরের খামারবাড়িতে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সেখানেই রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার জানিয়েছিলেন, নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হবে।
তিনি বলেন, মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নানা পাটেকরের অসামান্য অবদানের বিষয়টি বিবেচনা করেই তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নানা পাটেকরের মৃত্যুতে শোক জানিয়ে আশিস শেলার বলেন, তার চলে যাওয়া শিল্পজগতের জন্য গভীর ক্ষতি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মহারাষ্ট্রের ইয়েওলার অলিগলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নানা পাটেকর মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি সিনেমায় স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন।
নানা পাটেকরের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মন্ত্রী আশিস শেলার।
সূত্র: হিন্দুস্তান টাইমস








