Logo

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, ১৯:১৪
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহতরা হলেন মো. শাহেদ আহম্মেদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি। তাঁদের বাড়ি যথাক্রমে বগুড়া ও কুমিল্লায়।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় বিমানবন্দরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। তাঁর ডাকঘর মাদলা। অন্য নিহত মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে। তাঁর ডাকঘর ঢালুয়া।

বিজ্ঞাপন

সৌদি আরবে হামলার এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাঁদের বাড়ির ঠিকানাও প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD