Logo

শিক্ষার্থীদের দমন ও ব্যয় বৃদ্ধির অভিযোগে উত্তাল প্যারিস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬, ২১:৩০
শিক্ষার্থীদের দমন ও ব্যয় বৃদ্ধির অভিযোগে উত্তাল প্যারিস
ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগে ফ্রান্সে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে দেশটির রাজধানী প্যারিসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিয়ে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের অনেককে মুখে মাস্ক ও মাথায় হুডি পরা অবস্থায় দেখা গেছে। তাদের ছত্রভঙ্গ করতে প্যারিসের বিভিন্ন সড়ক ও মোড়ে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের লিঁও শহরের একটি পর্যটন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০১৮ সালে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছিল ইয়েলো ভেস্ট আন্দোলন। সে সময় সমাজে বিদ্যমান বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন আন্দোলনের সূচনা করেন দেশটির শিক্ষার্থীরা। শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনার বিরোধিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

বিজ্ঞাপন

এবারের বিক্ষোভে সমর্থন জানিয়েছে ফ্রান্সের অন্যতম বৃহৎ শ্রমিক ইউনিয়ন সিজিটি। সংগঠনটি সাধারণ মানুষের বেতন ও পেনশন বাড়ানো, মানুষের চাহিদা অনুযায়ী পণ্যের দাম কমানো এবং সরকারি সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, প্যারিস থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর আগে সেপ্টেম্বরে শুরু হওয়া আন্দোলনের সময় প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল।

সূত্র: নিয়ে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের অনেককে মুখে মাস্ক ও মাথায় হুডি পরা অবস্থায় দেখা গেছে। তাদের ছত্রভঙ্গ করতে প্যারিসের বিভিন্ন সড়ক ও মোড়ে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের লিঁও শহরের একটি পর্যটন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

২০১৮ সালে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছিল ইয়েলো ভেস্ট আন্দোলন। সে সময় সমাজে বিদ্যমান বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

অন্যদিকে, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন আন্দোলনের সূচনা করেন দেশটির শিক্ষার্থীরা। শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনার বিরোধিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

এবারের বিক্ষোভে সমর্থন জানিয়েছে ফ্রান্সের অন্যতম বৃহৎ শ্রমিক ইউনিয়ন সিজিটি। সংগঠনটি সাধারণ মানুষের বেতন ও পেনশন বাড়ানো, মানুষের চাহিদা অনুযায়ী পণ্যের দাম কমানো এবং সরকারি সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, প্যারিস থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর আগে সেপ্টেম্বরে শুরু হওয়া আন্দোলনের সময় প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র: এপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD