Logo

ভারতে পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের ১২ ভক্তকে পিষে মারল ট্রাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৪
ভারতে পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের ১২ ভক্তকে পিষে মারল ট্রাক
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে মন্দিরে পূজা দিতে আসা ভক্তদের ওপর নিয়ন্ত্রণহীন ট্রাক উঠে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজ্যের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের বাইরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় মন্দিরের বাইরে বহু তীর্থযাত্রী জড়ো হয়েছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই একটি ট্রাক রাস্তার নিচু অংশে এসে নিয়ন্ত্রণ হারায়। এরপর ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে মন্দিরের বাইরে অবস্থানরত ভক্তদের চাপা দেয়। পরে এটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দিলে স্থাপনাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

গোয়ালিয়রের এসএসপি ধর্মবীর সিং জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে বা পরে চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ জনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদেরসহ অন্যান্য আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে একই রাতে ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপ ভেঙে সৃষ্ট হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর খবর সামনে আসে। পরপর দুটি মর্মান্তিক ঘটনায় দেশটির বিভিন্ন স্থানে উৎসব ও ধর্মীয় আয়োজনে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD