Logo

তিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে রাজপথে হাজারো মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৮:৪৯
তিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে রাজপথে হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবিতে রাজধানী তিউনিসে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত এ বিক্ষোভে মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানান অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

তিউনিসিয়ার শ্রমিক ইউনিয়ন ইউজিটিটি, বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন ও রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগ দাবি করেন।

মিছিলে পিপলস মুভমেন্ট, এন্নাহদা মুভমেন্ট ও ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিছিল শেষে মিউনিসিপ্যাল থিয়েটারের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইউজিটিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালমি। তিনি বলেন, সরকার আলোচনার পথ বন্ধ করে দিলে রাজপথ ও চত্বরগুলোই প্রতিবাদের প্রধান মঞ্চ হয়ে উঠবে। তিউনিসিয়ার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সালমি অভিযোগ করেন, দেশে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিউনিসিয়াকে একজন ব্যক্তির শাসনের অধীনে চলতে দেওয়া যায় না। জনগণের কথা শোনে না—এমন সরকারের হাতে দেশ ছেড়ে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনির জেলাসি বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে এবং মৌলিক স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, চলমান অর্থনৈতিক সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। এতে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সূত্র: মিডল ইস্ট মনিটর

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD