Logo

ইসরায়েলের নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ১৮:২৯
ইসরায়েলের নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে অর্থের বিনিময়ে আরব রাজনৈতিক দল রা’আমের পক্ষে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দক্ষিণাঞ্চলের সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের অভিযোগ, নির্বাচনের আগের দিন ভোটারদের রা’আম পার্টির পক্ষে ভোট দিতে আর্থিক প্রলোভন দেখানোর চেষ্টা করছিলেন ওই তিনজন। ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা আগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে ভোটকেন্দ্রের আশপাশে কিংবা ভোট দিতে আসা মানুষের কাছ থেকে তাদের আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটির নিন্দা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের দাবি করেছেন। নেতানিয়াহুর দাবি, সন্দেহভাজনদের কাছে নগদ অর্থভর্তি খাম এবং রা’আম নেতা মানসুর আব্বাসের জন্য নির্ধারিত ব্যালট পাওয়া গেছে।

একই সঙ্গে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ভোটারদের লিকুদ পার্টির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা আগে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তাদের কাছাকাছি কোনো ভোটকেন্দ্রে কিংবা ভোট দিতে আসা লোকজনের পাশে আটক করা হয়নি।

তবে ভোট কেনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রা’আম পার্টি। দলটির দাবি, তাদের কর্মীরা কোনো ধরনের অনিয়মে জড়িত নন। বরং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব সমাজের ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে দলটি।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক হাজার ইসরায়েলি শেকেল ভর্তি বেশ কয়েকটি খাম জব্দ করা হয়েছে। পাশাপাশি তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু নোট ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

বর্তমানে গ্রেপ্তার তিনজনকে দক্ষিণাঞ্চলীয় জেলার জালিয়াতি তদন্ত ইউনিটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবারই আদালতে হাজির করার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD