Logo

সৈনিক নিয়োগে নতুন বয়সসীমা ঘোষণা করল সেনাবাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫, ২১:১৪
সৈনিক নিয়োগে নতুন বয়সসীমা ঘোষণা করল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সাল থেকে সাধারণ ট্রেডে (জেনারেল ট্রেড) আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর ) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল হতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত বয়সসীমা—সাধারণ ট্রেড ১৭ হতে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) ১৭ হতে ২৩ বছর।’

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে (পুরুষ ও নারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫, যা চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD