Logo

এসএসসি পাসেই প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, আবেদন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২২
এসএসসি পাসেই প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, আবেদন যেভাবে
ফাইল ছবি।

প্রাণিসম্পদ অধিদপ্তরে দুই পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করার শেষ সময় আগামী ৬ অক্টোবর রাত ১২টা। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর

১. পদের নাম: সিমেন ক্যারিয়ার

বিজ্ঞাপন

পদসংখ্যা: ৩২টি

বেতন স্কেল: ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞাপন

২. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৫০৬টি

বেতন স্কেল: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

বিজ্ঞাপন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়সসীমা: ১৮-৩২ বছর হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)

কর্মস্থল: ঢাকা

বিজ্ঞাপন

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা। টেলিটক সিমের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এ ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি অফেরতযোগ্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD