Logo

বিজিবিতে বড় সুযোগ, এইচএসসি পাসেই সিপাহী পদে নিয়োগ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৪
বিজিবিতে বড় সুযোগ, এইচএসসি পাসেই সিপাহী পদে নিয়োগ
ফাইল ছবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিপাহী (জিডি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীর ১০৬তম ব্যাচে পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার যোগ্য অবিবাহিত প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এক নজরে বিজিবি নিয়োগ ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজ্ঞাপন

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬

পদ সংখ্যা: ১টি

বিজ্ঞাপন

লোকবল নিয়োগ: জেলা ভিত্তিক

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://bgb.gov.bd/

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

ব্যাচ: ১০৬তম ব্যাচ

পদের নাম: সিপাহী (জিডি)

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা

সিপাহী (জিডি) পদে আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রেই একই শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য।

পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা

বিজ্ঞাপন

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

পুরুষ প্রার্থীর ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড।

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি হতে হবে।

বিজ্ঞাপন

বয়সসীমা

আবেদনকারী পুরুষ ও নারী উভয়ের বয়স ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ ১৮ জানুয়ারি ২০০৪ থেকে ১৭ জানুয়ারি ২০০৯-এর মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

চাকরির ধরন: স্থায়ী

বিজ্ঞাপন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন না

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD