Logo

আজকের রাশিফল: মেষে চাঁদ, যোগে কার ভাগ্য উজ্জ্বল?

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৬, ২০:৫৩
আজকের রাশিফল: মেষে চাঁদ, যোগে কার ভাগ্য উজ্জ্বল?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ কৃষ্ণা দ্বাদশী তিথি। চাঁদ আজ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে। রেবতী ও অশ্বিনী নক্ষত্রের সংযোগে আজকের দিনটি বিভিন্ন রাশির জন্য ভিন্ন ভিন্ন ফল বয়ে আনতে পারে। শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর দিন হওয়ায় কিছু রাশির জন্য দিনটি শুভ ফলদায়ক হতে পারে, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

মেষ রাশি : আজ দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। ব্যবসায় লাভের যোগ আছে এবং আর্থিক অবস্থাও ভালো থাকবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে। তবে জীবনসঙ্গীর আঘাতের আশঙ্কা রয়েছে। খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ আসতে পারে।

বৃষ রাশি : ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কাছাকাছি ভ্রমণ হতে পারে। কাউকে টাকা ধার দিলে সমস্যা হতে পারে। সন্তানের বিষয়ে সুখবর পাওয়ার যোগ রয়েছে। পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে এবং নতুন ব্যবসায়িক চুক্তিও হতে পারে।

বিজ্ঞাপন

মিথুন রাশি : প্রতিবেশীর সঙ্গে বিরোধ বাড়তে পারে। জীবনসঙ্গী নির্বাচনে সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসা খরচ বাড়তে পারে। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

কর্কট রাশি : ঋণ অনুমোদনের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি কেনাবেচার সুযোগ তৈরি হতে পারে। কাউকে আর্থিক সাহায্য দেওয়ার আগে সতর্ক থাকুন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। দূর ভ্রমণের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে মতভেদ কমবে।

সিংহ রাশি : অংশীদারি ব্যবসায় সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। সন্তানের বিষয়ে সুখবর আসতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। চোখের সমস্যায় সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত বিপদের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

কন্যা রাশি : পছন্দের মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। অসৎ মানুষের থেকে দূরে থাকা ভালো। আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের জন্য সাফল্যের সময়। উচ্চ পদে কাজের সুযোগ আসতে পারে।

তুলা রাশি : প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কমতে পারে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক সহায়তা পেতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

বৃশ্চিক রাশি : সন্তানের বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বিক্রি থেকে অর্থ আসতে পারে। বন্ধুর সঙ্গে বিরোধ মিটতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে।

বিজ্ঞাপন

ধনু রাশি : সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে। আগুন থেকে সতর্ক থাকতে হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন। চুক্তিভিত্তিক কাজের সুযোগ আসতে পারে। ফাটকা ব্যবসায় লাভ হতে পারে। প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি : ব্যবসায় সাফল্য আসতে পারে। ছোট ভ্রমণ হতে পারে। ব্যবসায় চুরি বা ক্ষতির আশঙ্কা রয়েছে, সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

কুম্ভ রাশি : সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে। বহুজাতিক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব আসতে পারে। উচ্চ রক্তচাপ ও অনিয়মিত জীবনযাপনের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে।

মীন রাশি : কর্মক্ষেত্রে সাফল্য আসবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবার মতামত নেওয়া ভালো। অনিয়মের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD