Logo

আজকের রাশিফল : ২৩ জুন ২০২৬

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৬, ১১:৫৭
আজকের রাশিফল : ২৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথি। দিনের প্রথম ভাগে বরিয়ান যোগ এবং পরবর্তীতে পরিঘ যোগের প্রভাব থাকবে। এছাড়া হস্ত নক্ষত্রের পর চিত্রা নক্ষত্র কার্যকর হবে। জ্যোতিষ মতে, মঙ্গলবার বজরংবলীর আরাধনার দিন। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৪টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।

বিজ্ঞাপন

চন্দ্র আজ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। ফলে বিভিন্ন রাশির জাতকদের জীবনে শুভ-অশুভ মিশ্র প্রভাব দেখা যেতে পারে। কারও জন্য দিনটি সাফল্য ও অগ্রগতির, আবার কারও জন্য সতর্কতার।

মেষ : আর্থিক বিষয় ও সামাজিক দায়িত্ব নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি বা সমঝোতায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে। শরীরের নিচের অংশে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা ও বোঝাপড়া বাড়বে।

বৃষ : খাবারদাবারে অনিয়মের কারণে হজমজনিত সমস্যায় ভুগতে পারেন। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ লাভজনক হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ মিলবে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মিথুন : কর্মক্ষেত্রে সহকর্মী বা অধস্তন কারও সহযোগিতায় উপকৃত হতে পারেন। বিদেশ-সংশ্লিষ্ট ব্যবসায় ইতিবাচক ফল মিলবে। অভিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তির পরামর্শ কাজে আসতে পারে। পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ওপর বর্তাতে পারে। অনৈতিক উপায়ে আয় করার প্রলোভন এড়িয়ে চলাই ভালো। রাজনৈতিক ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা শ্রেয়।

কর্কট : পরিবারের প্রবীণ সদস্যের শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। চিকিৎসা ব্যয় বাড়তে পারে। কোনো আত্মীয়ের সহযোগিতা পেয়ে উপকৃত হবেন। বাসায় অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। ঋণ বা ধার-সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে।

সিংহ : লোহা ও খনিজভিত্তিক ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম ও গ্রহণযোগ্যতা বাড়বে। আইনি জটিলতা এড়িয়ে চলা ভালো। পানি থেকে সংক্রমিত রোগের বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

কন্যা : গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যায় কিছুটা ভোগান্তি হতে পারে। অংশীদারি বা যৌথ ব্যবসায় প্রত্যাশিত ফল নাও মিলতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

তুলা : ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। ওষুধ বা স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যবসায় লাভের সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা দিলেও বিচক্ষণতা ও দূরদর্শিতার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন। ভ্রমণের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।

বৃশ্চিক : দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক বা খাদ্যসামগ্রীর ব্যবসায় লাভ হতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অহংবোধের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি রয়েছে। সন্তানের বিষয়েও উদ্বেগ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

ধনু : অপ্রয়োজনীয় খাতে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। জমি বা বাড়ি কেনার পরিকল্পনা এগোতে পারে। শিল্প ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্তদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে।

মকর : যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে কিছু বিড়ম্বনায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা বজায় থাকবে। লটারি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমতে পারে। নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগের আগে সবদিক ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

কুম্ভ : সুযোগ কাজে লাগাতে পারলে আর্থিকভাবে লাভবান হতে পারেন। পেশাগত ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা থাকলেও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া জরুরি। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রবীণদের বাতজনিত সমস্যা বাড়তে পারে। সঞ্চিত অর্থ বিভিন্ন কারণে ব্যয় হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

মীন : নতুন বাড়ি নির্মাণ বা আবাসন-সংক্রান্ত পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী কারও সান্নিধ্য লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারি বা যৌথ ব্যবসায় ভালো ফল মিলবে। পরিকল্পনা বাস্তবায়নে সফল হওয়ায় কর্মক্ষেত্রে প্রশংসা ও সুনাম বাড়বে। আমদানি-রপ্তানি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ক্ষতির মুখে পড়তে পারেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD