Logo

আজকের রাশিফল (২৫ জুন) : শিব ও সিদ্ধ যোগে কার ভাগ্যে সাফল্য?

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৬, ১২:৩৫
আজকের রাশিফল (২৫ জুন) : শিব ও সিদ্ধ যোগে কার ভাগ্যে সাফল্য?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। বৃহস্পতিবার (২৫ জুন) চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে। দিনজুড়ে শিব যোগ ও সিদ্ধ যোগের প্রভাব থাকবে। এছাড়া প্রথমে স্বাতী নক্ষত্র এবং পরে বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর আরাধনার দিন। এই শুভ যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকার জন্য দিনটি হতে পারে অত্যন্ত ফলপ্রসূ, আবার কিছু রাশিকে নানা বিষয়ে সতর্ক থাকতে হবে।

মেষ : কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি মিলতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক ব্যয় বাড়লেও আর্থিক দায় শোধ করার সুযোগ পাবেন। খনিজসম্পর্কিত ব্যবসায় বিনিয়োগ লাভজনক হতে পারে।

বৃষ : অপ্রত্যাশিত ঝামেলায় জড়ানোর আশঙ্কা রয়েছে। কাজের চাপ মানসিক অস্থিরতা বাড়াতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বাসস্থান পরিবর্তনের সুযোগ আসতে পারে।

বিজ্ঞাপন

মিথুন : সন্তানের শিক্ষা নিয়ে সুখবর পেতে পারেন। তবে জমি বা সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের কিছু বাধার মুখে পড়তে হতে পারে। তরল পণ্য সংশ্লিষ্ট ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

কর্কট : অসতর্কতার কারণে আর্থিক সুযোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। একাধিক উৎস থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

সিংহ : মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে ঊর্ধ্বতনদের কারণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। লটারি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

কন্যা : মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসবে। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। বই, কাগজ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।

তুলা : বন্ধুর সহযোগিতায় ব্যবসায় সাফল্য আসতে পারে। চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে। খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে। দূরের কোনো স্থানে বিয়ের আলোচনা এগোতে পারে।

বৃশ্চিক : পরিশ্রমের মাধ্যমে উচ্চশিক্ষায় সাফল্য মিলতে পারে। কর্মক্ষেত্রের সমস্যা দক্ষতার সঙ্গে সমাধান করবেন। পুরোনো শারীরিক সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

ধনু : নতুন চাকরির সুযোগ আসতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে।

মকর : দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে। পারিবারিক কারণে ব্যয় বাড়বে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। অকারণে সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকা ভালো।

কুম্ভ : পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। অভিজ্ঞ কারও পরামর্শ ব্যবসায় সুফল এনে দেবে। তবে ঋণসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। নিকট আত্মীয়ের সহযোগিতা লাভ করবেন।

বিজ্ঞাপন

মীন : অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখা ভালো। পছন্দের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আত্মীয়স্বজনের কারণে ব্যয় বাড়তে পারে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD