Logo

আজকের রাশিফল (২৪ জুন) : পরিঘ ও শিব যোগে কার ভাগ্য উজ্জ্বল?

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১২:৩৯
আজকের রাশিফল (২৪ জুন) : পরিঘ ও শিব যোগে কার ভাগ্য উজ্জ্বল?
ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৪ জুন ২০২৬)। বৈদিক পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথি চলছে। চন্দ্র আজ তুলা রাশিতে অবস্থান করবে। সন্ধ্যা ৬টা ১২ মিনিট পর্যন্ত দশমী তিথি বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব রয়েছে। দিনের শুরুতে চিত্রা নক্ষত্র এবং পরে স্বাতী নক্ষত্র কার্যকর থাকবে। বুধবারকে সিদ্ধিদাতা গণেশের দিন হিসেবে বিবেচনা করা হয়। ফলে আজ কিছু রাশির জাতকদের জন্য সাফল্য ও শুভফল অপেক্ষা করছে, আবার কিছু রাশিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে।

নিচে ১২টি রাশির দিনের সম্ভাব্য ফলাফল তুলে ধরা হলো—

মেষ : কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সামলে নিতে পারবেন। ব্যবসায় ভুল সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে। পাওনা অর্থ আদায়ে জটিলতা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ মিলতে পারে। উদ্বেগ কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন

বৃষ : নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে সুফল মিলতে পারে এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা বাড়বে। তবে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতে পারে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। কাউকে অর্থ সহায়তা করতে গেলে সতর্ক থাকুন।

মিথুন : নিজের প্রাপ্য আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্মাণসামগ্রী বা সংশ্লিষ্ট ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। কমিশনভিত্তিক কাজে আয় বাড়তে পারে। উচ্চশিক্ষায় অগ্রগতির সুযোগ মিলবে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে।

কর্কট : পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে পারেন। আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের আইনি বা পারিবারিক জটিলতার সমাধান হতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ রয়েছে। প্রেমের সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে। রাজনৈতিক বিষয়ে দূরত্ব বজায় রাখাই ভালো।

বিজ্ঞাপন

সিংহ : পরিবার ও আত্মীয়স্বজনকে ঘিরে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ মিলতে পারে। পারিবারিক ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা : নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য দিনটি অনুকূল। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। তবে স্বাস্থ্যগত কিছু পুরোনো সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। অসাবধানতাবশত কথাবার্তায় সম্পর্কের অবনতি হতে পারে।

তুলা : র সম্ভাবনা প্রবল। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্যজনিত কারণে সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলা উচিত। পারিবারিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

বিজ্ঞাপন

বৃশ্চিক : ঘনিষ্ঠ কারও পরামর্শে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ ও পারিবারিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগ শুরু করতে পারেন।

ধনু : পেটের সমস্যায় ভুগতে পারেন। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিক্ষেত্রে বদলির ইঙ্গিত রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। আটকে থাকা ঋণ অনুমোদিত হতে পারে।

মকর : বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। নতুন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য দিনটি উপযুক্ত। তবে অসতর্কতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। নতুন বাড়ি কেনার সুযোগও আসতে পারে।

বিজ্ঞাপন

কুম্ভ : আইনি জটিলতা থেকে দূরে থাকাই ভালো। অন্যের উপকার করতে গিয়ে নিজেই সমস্যায় পড়তে পারেন। স্বল্প দূরত্বে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে স্নায়ু বা হৃদ্‌সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সঞ্চিত অর্থ ব্যয়ের আশঙ্কা রয়েছে।

মীন : মানসিক চাপ ও অবসাদ বাড়তে পারে। পরিবারে নতুন সদস্য আগমনের সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যার কিছুটা সমাধান হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে। আইনি বিষয়ে সতর্ক থাকুন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD