Logo

আজকের রাশিফল (২৮ জুন): চার রাশির ভাগ্যে বাড়ি-গাড়ি কেনার ইঙ্গিত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুন, ২০২৬, ১২:৫৪
আজকের রাশিফল (২৮ জুন): চার রাশির ভাগ্যে বাড়ি-গাড়ি কেনার ইঙ্গিত
ছবি: সংগৃহীত

দিনের শুরুতেই রাশিফলে একবার চোখ বুলিয়ে নিলে অনেকেই নিজের সম্ভাবনা ও সতর্কতার দিকগুলো সম্পর্কে ধারণা পান। জ্যোতিষশাস্ত্রের মতে, প্রতিটি রাশির জন্য দিনভেদে শুভ-অশুভ প্রভাব ভিন্ন হতে পারে। তাই জেনে নিন আজকের দিনটি আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

মেষ রাশি:

আজ নেতিবাচক ভাবনা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে সব কাজ করুন। অর্থসংক্রান্ত বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। শিশুদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করলে ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। মদ্যপান এড়িয়ে চলুন। দাম্পত্য জীবন সুখকর থাকবে।

বৃষ রাশি:

বিজ্ঞাপন

আপনার ভদ্র আচরণ চারপাশের মানুষের প্রশংসা কুড়াবে। আর্থিক দিক ভালো থাকবে। সবার সঙ্গে সংযত ভাষায় কথা বলুন। প্রিয় মানুষকে আজ খুব বেশি মনে পড়তে পারে। দিনের শুরুতেই সুখবর বা চমক পেতে পারেন। দাম্পত্য জীবন আনন্দময় কাটবে।

মিথুন রাশি:

সব পরিস্থিতিতে ধৈর্য ধরে কথা বলুন। অন্যকে খুশি করতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত চাপ নেবেন না। কোথাও অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে। প্রেমের সম্পর্কে সুখবর মিলতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে মূল্যায়ন করুন। ধর্মীয় স্থানে যেতে পারেন এবং অসহায়দের সহায়তা করার সুযোগ মিলবে। ধ্যান করলে মানসিক প্রশান্তি বাড়বে।

বিজ্ঞাপন

কর্কট রাশি:

শরীরের যত্ন নিন এবং নিয়মিত ব্যায়াম করুন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। ভালোবাসার মানুষকে নিজের অনুভূতির কথা জানানোর সুযোগ মিলতে পারে। অবসর সময়ে সৃজনশীল কাজে মনোযোগ দিন। শিশুদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দাম্পত্য সম্পর্কে সুখ বজায় থাকবে।

সিংহ রাশি:

বিজ্ঞাপন

বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ রয়েছে। সারাদিন আর্থিক লেনদেন চললেও দিনের শেষে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে, যা পুরোনো স্মৃতি ফিরিয়ে আনবে। গৃহিণীরা অবসর সময়ে সিনেমা দেখতে পারেন। প্রেমের বিষয়ে দিনটি মোটামুটি ভালো যাবে। সংসারে শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি:

আজ অতিরিক্ত অর্থ জমি বা বাড়ি কেনার কাজে ব্যয় করতে পারেন। বাবার সঙ্গে শান্তভাবে কথা বলুন। পরিবারের ছোট সদস্যকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্ধ্যায় সিনেমা বা নাটক উপভোগ করার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত মোবাইল ব্যবহারে সংযমী হন। দাম্পত্য জীবন সুখের থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD