আজকের রাশিফল (২৯ জুন) : পূর্ণিমায় ব্রহ্মা যোগে কার ভাগ্য খুলবে?

আজ সোমবার (২৯ জুন)। বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। চন্দ্র আজ ধনু রাশিতে অবস্থান করবে। দিনের বিশেষ জ্যোতিষীয় যোগ হিসেবে থাকছে শুক্ল যোগ ও ব্রহ্মা যোগ। দিনের প্রথম ভাগে থাকবে মূল নক্ষত্র, পরে পূর্বাষাঢ় নক্ষত্র।
বিজ্ঞাপন
জ্যোতিষশাস্ত্র মতে, সোমবার মহাদেবের আরাধনার দিন। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৪টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। এই বিশেষ যোগের প্রভাবে কিছু রাশির জাতকদের জন্য দিনটি হতে পারে শুভ, আবার কয়েকটি রাশিকে চলতে হবে বাড়তি সতর্কতার সঙ্গে।
মেষ : কর্মক্ষেত্রে কিছু বিরোধিতার মুখোমুখি হতে পারেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনায় অগ্রগতি হবে। ভালো চাকরির সুযোগ মিলতে পারে। তবে পারিবারিক সম্পর্কে সময়ের অভাব দেখা দিতে পারে। বয়োজ্যেষ্ঠ স্বজনের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ থাকতে পারে।
বৃষ : চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। ব্যবসায় আমদানি-সংক্রান্ত কাজে বিলম্বের সম্ভাবনা রয়েছে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ মিলবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। কমিশনভিত্তিক কাজে লাভের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
মিথুন : নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাড়ে আঘাত লাগার আশঙ্কা আছে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিতে পারে। বন্ধুকে আর্থিক সহায়তা করে বিপাকে পড়তে পারেন।
কর্কট : সমস্যার সমাধান করতে পারবেন। অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আত্মীয়দের কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। চোখ ও গলার সমস্যা ভোগাতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ভ্রমণে বাধা আসতে পারে।
সিংহ : আয়ের নতুন পথ খুলতে পারে। পরিবারের কারও অসুস্থতায় ব্যয় বাড়বে। নতুন বাড়ি নির্মাণের সুযোগ মিলতে পারে। লটারিতে সৌভাগ্য আসতে পারে। তবে দাম্পত্য জীবনে মতবিরোধের আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
কন্যা : নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে অকারণে বিরোধে জড়াতে পারেন। চাকরিস্থলে পরিবর্তনের সম্ভাবনা আছে। অংশীদারি ব্যবসার সমস্যা কাটতে পারে। বিদেশ সফরে সতর্ক থাকা প্রয়োজন।
তুলা : নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করার সম্ভাবনা রয়েছে। সন্তানের বিষয় নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অযোগ্য কাউকে ঋণ দিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। উচ্চশিক্ষার ভালো সুযোগ মিলতে পারে। পাওনা অর্থ পেতে বিলম্ব হতে পারে।
বৃশ্চিক : ঘনিষ্ঠ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। কিডনিসংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন।
বিজ্ঞাপন
ধনু : জীবনে নতুন কারও আগমন হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। নতুন কিছু কেনার আগে ভালোভাবে যাচাই করুন। আর্থিক চুক্তিতে সতর্ক না থাকলে আইনি জটিলতা তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।
মকর : একাধিক উৎস থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ভ্রমণে সমস্যার মুখোমুখি হতে পারেন। ভুল সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অন্যের কারণে সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
কুম্ভ : আজ ঋণ নেওয়া বা দেওয়া এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। গলার সমস্যায় ভুগতে পারেন। সন্তান লাভের সুখবর মিলতে পারে। ব্যবসায় আইনি জটিলতার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
মীন : অম্লতা ও হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় আইনি জটিলতা তৈরি হতে পারে। পুরোনো রোগ ভোগাতে পারে। কর্মক্ষেত্রে বিরোধিতার মুখোমুখি হওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয়ও বাড়তে পারে।







