আজকের রাশিফল (৩০ জুন) : কার ভাগ্যে সাফল্য?

আজ মঙ্গলবার (৩০ জুন) বৈদিক পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। সকাল ৫টা ২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে, এরপর শুরু হবে প্রতিপদ। আজ চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে। পাশাপাশি দিনজুড়ে ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাব থাকবে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রও সক্রিয় থাকবে।
বিজ্ঞাপন
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলবার হনুমানজির আরাধনার দিন। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৪টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। কারও জন্য দিনটি সাফল্য ও শুভফল বয়ে আনতে পারে, আবার কিছু রাশির জাতকদের সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মেষ : অর্থনৈতিক লেনদেনে সতর্ক থাকুন। সন্তানের শিক্ষাগত সাফল্যে আনন্দ পাবেন। বন্ধুর সহায়তায় পারিবারিক জটিলতার সমাধান হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে স্নায়ুজনিত সমস্যায় ভুগতে পারেন।
বৃষ : পরিচিত কারও সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পড়াশোনায় ইতিবাচক ফল মিলবে। লিভার বা হৃদ্যন্ত্রের সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ এলেও কিছু বাধার মুখে পড়তে হতে পারে।
বিজ্ঞাপন
মিথুন : ধৈর্য হারালে দাম্পত্য সম্পর্কে মতবিরোধ তৈরি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে। জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। প্রভাবশালী কারও সহায়তাও মিলতে পারে।
কর্কট : অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বাড়তে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে লাভের ইঙ্গিত রয়েছে। বন্ধুদের কারণে বাড়তি ব্যয় হতে পারে। সহৃদয় ব্যক্তির সহায়তা পাবেন। জমি বা যানবাহন কেনার সুযোগ তৈরি হতে পারে।
সিংহ : নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। কোমরে আঘাত লাগতে পারে, তাই সতর্ক থাকুন। পাওনা অর্থ পেতে বিলম্ব হতে পারে। ভ্রমণে কিছু ঝামেলার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে অধস্তনদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। আত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদও পেতে পারেন।
বিজ্ঞাপন
কন্যা : ব্যবসায় বাধা দেখা দিতে পারে। বাড়ি সংস্কারে অতিরিক্ত ব্যয় হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্তদের সুনাম বাড়বে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে।
তুলা : খাদ্যাভ্যাসে অনিয়মের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পুরোনো মামলার কারণে ব্যয় বাড়তে পারে। আত্মীয়দের কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকতে হবে। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় লাভবান হওয়ার ইঙ্গিত রয়েছে।
বিজ্ঞাপন
ধনু : উচ্চ বেতনের চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সুনাম ক্ষুণ্নের চেষ্টা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্তদের কাজে অনাগ্রহ দেখা দিতে পারে। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
মকর : ভাই-বোনের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি ঘটতে পারে। পুরোনো ঋণ শোধ করার সুযোগ মিলবে। সততা ও পরিশ্রমের যথাযথ মূল্য নাও পেতে পারেন। বিদেশি বা বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব আসতে পারে।
কুম্ভ : জীবনসঙ্গী নির্বাচনে সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসাজনিত ব্যয় বাড়তে পারে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তন বা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আকস্মিক বিপদ থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিত রয়েছে। গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে।
বিজ্ঞাপন
মীন : কর্মক্ষেত্রে প্রতিপক্ষের ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গোপন তথ্য কাউকে জানালে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যবসায় সতর্ক থাকতে হবে। পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ বাড়তে পারে।







