Logo

আজকের রাশিফল (১ জুলাই) : আজ কার জন্য সাফল্য?

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৬, ১১:৪৯
আজকের রাশিফল (১ জুলাই) : আজ কার জন্য সাফল্য?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। বুধবার (১ জুলাই) সকালে চাঁদ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। দিনের শুরুতে ইন্দ্র যোগ এবং বৈধৃতি যোগের প্রভাব থাকবে। একই সঙ্গে প্রথমে পূর্বাষাঢ়, পরে উত্তরাষাঢ় নক্ষত্র কার্যকর থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে বুধবার গণেশের আরাধনার দিন। আজ সূর্যোদয় ভোর ৪টা ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

বিজ্ঞাপন

রাশিভেদে আজ কারও জন্য সাফল্য, আবার কারও জন্য সতর্কতার ইঙ্গিত রয়েছে। দেখে নিন ১২ রাশির সম্ভাব্য ভাগ্যফল।

মেষ: প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বাড়তে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্তদের সম্মান বৃদ্ধি পাবে। কানের সমস্যায় ভুগতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

বৃষ: পারিবারিক বিরোধে মানসিক অস্বস্তি দেখা দিতে পারে। জমি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। বিবাহের আলোচনা এগোতে পারে। দাহ্য পদার্থের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পানিবাহিত রোগ থেকে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

মিথুন: ঘনিষ্ঠজনের সঙ্গে বিরোধে ক্ষতির আশঙ্কা রয়েছে। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। বন্ধুর সহায়তা মিলবে। অফিসে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় কিছু বাধা আসতে পারে। নতুন চাকরি বা কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

কর্কট: আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। চিকিৎসার পেছনে অতিরিক্ত ব্যয় হতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলাই ভালো। পারিবারিক উদ্বেগ বাড়তে পারে। যৌথ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। গলার সমস্যায় ভুগতে পারেন।

সিংহ: মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। লিভার বা পেটের সমস্যায় সতর্ক থাকুন। আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণ জরুরি। ব্যবসায় নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল পাবেন। অংশীদারি ব্যবসা অনুকূলে থাকবে।

বিজ্ঞাপন

কন্যা: গবেষণামূলক কাজে অগ্রগতি হবে। ব্যবসায় বিনিয়োগ লাভজনক হতে পারে। সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। বিদেশে কাজের সুযোগ বা আয় বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে।

তুলা: ইলেকট্রনিক্স ব্যবসায় লাভ বাড়তে পারে। আর্থিক প্রলোভন এড়িয়ে চলুন। ব্যবসায় প্রত্যাশিত ফল পেতে কিছুটা বাধা আসতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও অসুস্থতা চিন্তার কারণ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সফল হবেন। আমদানি-রপ্তানিতে লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক: প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে। অপ্রয়োজনীয় ব্যয় মানসিক চাপ তৈরি করতে পারে। কমিশনভিত্তিক কাজে আয় বাড়তে পারে। জমি সংক্রান্ত আইনি জটিলতা দেখা দিতে পারে। তীর্থভ্রমণের সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে ভুলের কারণে বিব্রত হতে পারেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে।

বিজ্ঞাপন

ধনু: দীর্ঘদিনের শারীরিক সমস্যা বাড়তে পারে। প্রাপ্য অর্থ পেতে বিলম্ব হতে পারে। চোখ বা টনসিলের সমস্যায় ভুগতে পারেন। ভ্রমণে সতর্ক থাকুন। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। গোপন সম্পর্ক জটিলতা তৈরি করতে পারে।

মকর: মূল্যবান জিনিস কেনার সময় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। যৌথ ব্যবসায় লাভ হবে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। পরিবারের প্রবীণ সদস্যের চিকিৎসা ব্যয় বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।

কুম্ভ: চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। কোমরের ব্যথা বা আঘাতে কষ্ট পেতে পারেন। পাওনা অর্থ পেতে দেরি হতে পারে। ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। কর্মস্থলে অধস্তনদের বিষয়ে সচেতন থাকুন। কাছের আত্মীয়ের কোনো দুঃসংবাদ পেতে পারেন।

বিজ্ঞাপন

মীন: জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকুন। চিকিৎসা ব্যয় বাড়তে পারে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তন বা নতুন কর্মসংস্থানের সুযোগ মিলতে পারে। হঠাৎ কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিত রয়েছে। গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD