Logo

ঘরেই তৈরি করুন পাকা আমের সুস্বাদু পোয়া পিঠা

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৫:৫৪
ঘরেই তৈরি করুন পাকা আমের সুস্বাদু পোয়া পিঠা
ছবি: সংগৃহীত

গরমের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন তৈরি করা হলেও অনেকেই জানেন না, এই ফল দিয়ে দারুণ স্বাদের পোয়া পিঠাও বানানো যায়। প্রচলিত পোয়া পিঠার সঙ্গে পাকা আমের স্বাদ যোগ হলে তা হয়ে ওঠে আরও সুস্বাদু ও ভিন্নধর্মী। ঘরে যদি পাকা আম থাকে, তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মুখরোচক পিঠা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

বিজ্ঞাপন

তৈরি করতে যা যা লাগবে-

  • পাকা আম— ১টি

  • ময়দা— ১ কাপ

  • বিজ্ঞাপন

  • সুজি— আধা কাপ

  • চিনি— ১ কাপ

  • বিজ্ঞাপন

  • দুধ— ১ কাপ

  • পানি— ১ কাপ

  • তেল— ১ কাপ

  • বিজ্ঞাপন

  • ঘি— ১ চা-চামচ

  • বাদাম কুচি— পরিমাণমতো

  • বিজ্ঞাপন

  • প্রস্তুত প্রণালি

  • প্রথমে পাকা আমের শাঁস বের করে ভালোভাবে পেস্ট করে নিন। এরপর সেই পেস্টের সঙ্গে ময়দা ও সুজি মিশিয়ে নরমভাবে মেখে নিন। এরপর ধীরে ধীরে দুধ মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।

    বিজ্ঞাপন

    অন্যদিকে চিনি ও পানি দিয়ে একটি হালকা ঘন সিরা তৈরি করে রাখুন। এরপর কড়াইয়ে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। তেল গরম হলে মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে পোয়া পিঠাগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন।

    ভাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গরম পিঠাগুলো চিনির সিরায় ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিন। সবশেষে ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু পাকা আমের পোয়া পিঠা।

    জেবি/এসডি

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD