Logo

আজকের রাশিফল (৪ জুলাই) : আজ কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১০:৫৫
আজকের রাশিফল (৪ জুলাই) : আজ কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে
ছবি: সংগৃহীত

আজকের দিনে জন্মগ্রহণকারীরা পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির জাতক-জাতিকা। আজ চন্দ্র, রাহু এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবে নতুন সুযোগ, অগ্রগতি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক শুভ ফল বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি বিবাহযোগ্যদের জন্য শুভ সংবাদ, প্রতিযোগিতায় সাফল্য এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)

বিবাহ বা পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বাধা দেখা দিতে পারে। আয় থাকলেও ব্যয়ের চাপ বাড়বে। ঋণ বা ধারসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্যের দিকে নজর দিন। শিক্ষার্থীদের মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে।

বৃষ (২১ এপ্রিল–২০ মে)

বিজ্ঞাপন

ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মজুত পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে। বিদেশ-সংক্রান্ত কাজে ইতিবাচক ফল মিলবে। আটকে থাকা কাজ এগিয়ে যাবে এবং পাওনা অর্থ আদায়ের সুযোগ তৈরি হবে। পরিবারে নতুন সদস্যের আগমন বা সুখবর আসতে পারে।

মিথুন (২১ মে–২০ জুন)

বিজ্ঞাপন

দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম ও আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। জমি, বাড়ি বা যানবাহন কেনার সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল এবং প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ হতে পারে।

কর্কট (২১ জুন–২০ জুলাই)

ব্যবসা ও পেশায় ধারাবাহিক উন্নতি বজায় থাকবে। আর্থিক সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। পরিবারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন এবং গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করতে পারেন।

বিজ্ঞাপন

সিংহ (২১ জুলাই–২০ আগস্ট)

ভাগ্যের সহায়তায় কর্ম ও ব্যবসায় অগ্রগতি হবে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে। পরিবারে নতুন আসবাব বা প্রয়োজনীয় জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। সন্তানের ভবিষ্যৎ এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কমবে। অভিভাবকদের সহযোগিতা পাবেন।

কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)

বিজ্ঞাপন

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা জরুরি। আর্থিক বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন। শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। দাম্পত্য সম্পর্কের জটিলতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন। পরিবারের কন্যাসন্তানের সাফল্যে আনন্দিত হতে পারেন।

বিজ্ঞাপন

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

অর্থনৈতিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। না বুঝে কোনো চুক্তি বা বিনিয়োগ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে দায়িত্ব পালন করুন। স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই ভালো।

বিজ্ঞাপন

ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)

কর্মজীবন ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে। নতুন আসবাব বা মূল্যবান সামগ্রী কেনার সুযোগ আসতে পারে। পারিবারিক সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুখবর পেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

বিজ্ঞাপন

আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পাবে। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। জীবনসঙ্গী ও আত্মীয়দের সহযোগিতা পাবেন। আইনি বা পারিবারিক বিরোধ নিষ্পত্তির পথে এগোতে পারে। কর্মক্ষেত্রে অধীনস্থদের সহযোগিতাও মিলবে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

কর্মজীবনে নতুন সুযোগ সৃষ্টি হবে। পরিবারে আনন্দঘন পরিবেশ ও শুভ আয়োজনের সম্ভাবনা রয়েছে। সন্তানের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। প্রেমের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হতে পারে। যানবাহন ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

বিজ্ঞাপন

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

হাতে থাকা গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হবে। বাড়ি, যানবাহন বা মূল্যবান সামগ্রী কেনার পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। নিঃসন্তান দম্পতির জন্য সুখবরের সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি এবং প্রতিপক্ষের ওপর বিজয় অর্জনের সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD