আজকের রাশিফল (৩ জুলাই) : কার ভাগ্যে সুখবর, কার জন্য সতর্কবার্তা?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ, শুক্রবার (৩ জুলাই), আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। দিনের শুরুতে কৃষ্ণা দ্বিতীয়া তিথি থাকলেও সকাল ৯টা ৩৭ মিনিটের পর তৃতীয়া তিথি শুরু হবে। আজ চাঁদ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। একই সঙ্গে বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকবে। শুক্রবার মা লক্ষ্মীর দিন হিসেবে বিবেচিত হওয়ায় কিছু রাশির জন্য দিনটি শুভ, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
মেষ : রাজনীতির সঙ্গে যুক্তদের প্রতিপক্ষের চাপ বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা ক্ষতির আশঙ্কা রয়েছে। জমি-সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বৃষ : নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। ভাই-বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে এবং পড়াশোনায় মনোযোগ কমতে পারে।
মিথুন : কর্মস্থলে কথা বলার ক্ষেত্রে সংযম জরুরি। প্রতিবেশীর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণে সতর্ক থাকুন। চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে এবং আয়েও বাধা আসতে পারে।
বিজ্ঞাপন
কর্কট : খরচ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ হতে পারে। বিয়ের আলোচনা এগোতে পারে। ঠান্ডাজনিত সমস্যা ও দাম্পত্যে মনোমালিন্যের আশঙ্কা রয়েছে।
সিংহ : কর্মদক্ষতার জন্য প্রশংসা পাবেন। প্রভাবশালী কারও সহায়তা মিলতে পারে। পারিবারিক সুখবর আসতে পারে। তবে অতিরিক্ত দুশ্চিন্তা ও পেটের সমস্যায় ভুগতে পারেন।
কন্যা : ব্যবসায় নতুন পরিকল্পনা সুফল দিতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যয় আয়কে ছাড়িয়ে যেতে পারে। খনিজ, লোহা ও ইলেকট্রনিকস খাতে লাভের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তুলা : হাড় বা মেরুদণ্ডের সমস্যায় কষ্ট বাড়তে পারে। সৃজনশীল পেশা ও ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন।
বৃশ্চিক : শরীরের নিচের অংশে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবন সুখকর থাকবে। ব্যবসায়, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে।
ধনু : সংক্রামক রোগ থেকে সতর্ক থাকতে হবে। চিকিৎসা খাতে কর্মরতদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সরকারি চাকরির সম্ভাবনাও রয়েছে। পরিবারকে নিয়ে আনন্দময় সময় কাটবে।
বিজ্ঞাপন
মকর : বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। মানসিক চাপ ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কৃষি ও খনিজপণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ : শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন উদ্যোগ সফল হতে পারে। তবে অংশীদারি ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে। কোমর ও পায়ে আঘাতের আশঙ্কা রয়েছে।
মীন : কর্মস্থলে গোপন শত্রুর তৎপরতা বাড়তে পারে। পুরোনো সঞ্চয় কাজে লাগালে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। বাতের ব্যথা বাড়তে পারে। আত্মীয়কে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।








