Logo

আজকের রাশিফল (২ সেপ্টেম্বর) : কার ভাগ্যে আসছে নতুন সুযোগ?

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮
আজকের রাশিফল (২ সেপ্টেম্বর) : কার ভাগ্যে আসছে নতুন সুযোগ?
ছবি: সংগৃহীত

আজকের দিনে জন্ম নেওয়া জাতকদের পাশ্চাত্য জ্যোতিষ মতে কন্যা রাশির অন্তর্ভুক্ত ধরা হয়। বুধের বোধনশক্তি, চন্দ্রের পরিবর্তনশীল প্রভাব এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব আজকের পরিস্থিতিতে ভূমিকা রাখবে। কর্কট রাশির সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব শুভ ফল দিতে পারে।

বিজ্ঞাপন

কর্মক্ষেত্র ও ব্যবসায় কিছুটা স্থবিরতা দেখা দিতে পারে। তবে বিদেশ-সংক্রান্ত কোনো সূত্র থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য না রাখলে সঞ্চিত অর্থে হাত পড়ার আশঙ্কা রয়েছে। বিচ্ছিন্ন দাম্পত্য সম্পর্ক আবারও জোড়া লাগার সম্ভাবনা আছে। একই সঙ্গে কোনো ঘটনায় আবেগপ্রবণ হয়ে শোক বা দুঃখের অশ্রু ঝরতে পারে।

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

গৃহে নতুন আসবাব, পোশাক বা অলংকার আসতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। চলমান সংকট কাটিয়ে পরিস্থিতি অনুকূলে আসার সম্ভাবনা রয়েছে। বিপদের সময় কাছের মানুষদের কেউ কেউ দূরে সরে যেতে পারে। তবে প্রেম, রোমান্স, বিনোদন ও বন্ধুত্বের ক্ষেত্রে দিনটি ইতিবাচক।

বিজ্ঞাপন

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

দাম্পত্য জীবনে শান্তি ধরে রাখা কঠিন হতে পারে। আয়-ব্যয়ের ব্যবধান বাড়ায় সঞ্চয় থেকে অর্থ খরচের প্রয়োজন দেখা দিতে পারে। ব্যবসায় মন্দাভাব থাকতে পারে। আত্মীয়ের পরিচয়ে কেউ ক্ষতির কারণ হতে পারে, তাই সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমায় অর্থ ও শ্রম ব্যয় হলেও প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

বিজ্ঞাপন

বাড়িতে নতুন আসবাবপত্র যোগ হতে পারে। ব্যবসায় মজুত পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদেশি কোনো যোগাযোগ বা সূত্র থেকে লাভ আসতে পারে। হাতে নেওয়া কাজগুলো তুলনামূলক সহজেই শেষ করার সুযোগ পাবেন। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে।

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

বেকারদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে। বাড়ি কিংবা যানবাহন পরিবর্তনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। সাফল্য আপনার দিকে এগিয়ে আসবে। শিক্ষার্থীদের মনও আনন্দে ভরে উঠবে।

বিজ্ঞাপন

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

জীবনযাত্রায় পরিবর্তন আসতে পারে এবং একের পর এক পুরোনো স্বপ্ন পূরণের পথ খুলবে। বাবা-মা ও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। দুর্ভাগ্যের সময় কাটিয়ে সৌভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে পারে। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার, প্রেম, ভ্রমণ ও বন্ধুত্বে শুভ সময় আসতে পারে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাও কমবে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

ব্যবসায় কাঙ্ক্ষিত গতি নাও থাকতে পারে। সন্তানদের আচরণ মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। দূরের যাত্রায় নিজে গাড়ি চালানো এড়িয়ে চলা ভালো। ঘুষ, উৎকোচ কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। দিনের কোনো পর্যায়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

দিনটি স্মরণীয় হয়ে থাকার মতো কিছু ঘটতে পারে। আশ্রিত বা আপনার ওপর নির্ভরশীল ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কমবে। বাড়িতে নতুন আসবাবপত্র, পোশাক ও অলংকার যোগ হতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

কাজের শুরু ভালো হলেও শেষপর্যায়ে গিয়ে জটিলতা দেখা দিতে পারে। অর্থের বিষয়ে অন্যকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের পড়াশোনার চেয়ে ফেসবুক ও ইউটিউবের প্রতি মনোযোগ বাড়তে পারে। সন্তানদের আচরণে মন খারাপ হতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে দূরে থাকুন।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

বিজ্ঞাপন

বাড়ি ও যানবাহনসংক্রান্ত লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মজীবন ও ব্যবসায় অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে চলমান দুশ্চিন্তা দূর হতে পারে।

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

অসৎ বা বিরূপ মানসিকতার মানুষের আনাগোনা বাড়তে পারে। দীর্ঘদিনের দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসার পরিধি বাড়তে পারে এবং প্রচার-প্রসারও হবে। মা বা মাতৃস্থানীয় কারও সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের মধ্যে অভিমান তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। বিবাহযোগ্যদের বিয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে যেতে পারে। কর্মক্ষেত্রে সুনাম, মর্যাদা ও পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

বিজ্ঞাপন

দীর্ঘদিনের ঋণ ও ধারদেনা থেকে মুক্তির পথ তৈরি হতে পারে। নতুন নতুন সুযোগ সামনে আসবে। খাবার, পোশাক ও বাসস্থানের প্রয়োজনীয়তা পূরণে স্বস্তি পাবেন। স্বজনদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। মন সংগীত, সৃজনশীলতা ও ধর্মীয় বিষয়ের প্রতি আকৃষ্ট হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো দলিলপত্র হাতে আসার সম্ভাবনাও রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD