Logo

আজকের রাশিফল: কোন রাশির ভাগ্যে আসছে নতুন সুযোগ ও সাফল্য?

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬, ১৩:৪২
আজকের রাশিফল: কোন রাশির ভাগ্যে আসছে নতুন সুযোগ ও সাফল্য?
ছবি: সংগৃহীত

আজকের দিনে তুলা রাশির জাতকদের জন্য নতুন সুযোগ ও সাফল্যের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের সামনে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ আসতে পারে। গৃহে নতুন আসবাবপত্র যোগ হতে পারে, বাস্তবায়িত হতে পারে পরিকল্পনা। দাম্পত্য জীবনের বিরোধ মিটে যাওয়ার পাশাপাশি কর্ম ও ব্যবসায় উন্নতির সম্ভাবনাও রয়েছে। মীন রাশির সঙ্গে বন্ধুত্বও শুভ ফল দিতে পারে।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

কর্ম ও ব্যবসায় অগ্রগতি হবে। ঘরে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। হারানো পৈতৃক সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রা কিংবা দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে। শিক্ষার্থীরা পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। আর্থিক অবস্থাও শক্তিশালী হবে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

গৃহে মাঙ্গলিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পাবেন। মামলা-মোকদ্দমা নিষ্পত্তির দিকে এগোবে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

কর্মের মাধ্যমে অর্থ ও সাফল্যের পথ খুলবে। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। ভাইবোনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কোনো স্বপ্ন পূরণের সুযোগ আসবে। বিরোধীরা পিছিয়ে যেতে বাধ্য হবে। তবে লটারি, জুয়া, রেস, শেয়ার ও হাউজিং খাতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফিরবে। ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে। ব্যবসায় ধারাবাহিক উন্নতি দেখা যাবে। খাদ্য, পোশাক ও বাসস্থানের সংকট দূর হবে। পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। সন্তানদের সাফল্যে আনন্দিত হবেন। ভ্রমণও শুভ হতে পারে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

সন্তান লাভের প্রত্যাশায় থাকা দম্পতিদের জন্য সুখবর আসতে পারে। হাতে থাকা কাজগুলো সহজেই সম্পন্ন হবে। মনোবল, জনবল ও অর্থবলের উন্নতি ঘটবে। বাড়ি, গাড়ি ও বস্ত্রালঙ্কার কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যেরও উন্নতি হবে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। ঋণের চাপে পড়ার আশঙ্কা রয়েছে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের অসুস্থতা দুশ্চিন্তার কারণ হতে পারে। শিক্ষার্থীদের মনোবলও কিছুটা কমে যেতে পারে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

বিদেশি সূত্র থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। নতুন নতুন সম্ভাবনা সামনে আসবে। ব্যবসায় মজুতপণ্যের দাম বাড়তে পারে এবং পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঘরে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

কর্মক্ষেত্রে অর্থ, সম্মান ও প্রতিষ্ঠা অর্জনের সুযোগ আসবে। বাড়ি, গাড়ি কিংবা জমি কেনার পথ খুলতে পারে। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হবে। নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মামলা-মোকদ্দমায় সাফল্যের সম্ভাবনাও রয়েছে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

ভাগ্যের সহায়তায় আর্থিক সমৃদ্ধি আসবে। কর্ম ও ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি হবে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। ঘরে নতুন আসবাবপত্র যোগ হবে। পিতা-মাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। সন্তানদের ক্যারিয়ার ও পড়াশোনা এবং প্রেমিকযুগলের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

অর্থ লেনদেনে সতর্ক থাকুন। দাম্পত্য সুখ বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করে কাজ আদায় করতে হবে। দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বন করুন।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

অংশীদারি ব্যবসার প্রসার ও পরিচিতি বাড়বে। অতিথিদের উপস্থিতিতে বাড়ি আনন্দমুখর থাকবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। জীবনসঙ্গীর কর্মসংস্থানের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকেও সহযোগিতা পাবেন।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

ভালোভাবে না বুঝে কোনো চুক্তিতে যাওয়া বা বিনিয়োগ করা ক্ষতির কারণ হতে পারে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। অর্থ লেনদেনে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে বিচ্ছেদের আশঙ্কা রয়েছে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে নিরাপদ থাকতে সতর্কতা অবলম্বন করুন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD