Logo

ডিআরইউ ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ

profile picture
বিশেষ প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৭
ডিআরইউ ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
ফাইল ছবি।

সদস্য এবং তাদের সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সমানে রেখে গঠিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব।

বিজ্ঞাপন

৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) এবং সদস্যসচিব হয়েছেন সিনিয়র সদস্য শেখ মো. আরিফ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নিয়াজ মাহমুদ সোহেল (অর্থ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস পান্না (নারীবিষয়ক সম্পাদক), মাহমুদ সোহেল (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক), মাহফুজ সাদী (কার্যনির্বাহী সদস্য), কাজী শহীদুল আলম (আজকালের খবর), মো. রিয়াসাদ আজিম (রিয়াসাদ আজিম ডটকম) এবং আসিফ জামান সুমিত (একুশে টিভি)।

জানা গেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD