ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি, বন্ধ থাকবে প্রকাশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে নির্দিষ্ট কয়েক দিন কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)।
বিজ্ঞাপন
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংবাদপত্র সংশ্লিষ্টদের জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না। কারণ ছুটির সময় সংবাদপত্র অফিসের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে এবং মুদ্রণ প্রক্রিয়াও স্থগিত থাকবে।
বিজ্ঞাপন









