Logo

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউ’র মানববন্ধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন, ২০২৬, ১৯:১২
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউ’র মানববন্ধন
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর উদ্যোগে আজ বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দৈনিক জনবাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর, আবুল খায়ের, জান্নাতুর রহমান, তোফায়েল আহমেদ, আবরার রাজ, আরাফাত হিমেল, বুলবুল, রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং স্বাধীন গণমাধ্যম এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা প্রদান এবং ভবিষ্যতে সাংবাদিকদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD