Logo

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬, ১৩:৩৮
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি
ছবি প্রতিনিধি।

ঢাকার গণমাধ্যমে কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা ও পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। নবগঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক এটিএন নিউজের রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমন।

বিজ্ঞাপন

​শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক উদ্বোধনী ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে গুণী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস উপসচিব জাহিদুল ইসলাম রনি, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, দৈনিক জনবাণীর মফস্বল সম্পাদক এস এম হাবিবুর রহমান মহব্বত, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

​বক্তারা বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতে এই প্ল্যাটফর্ম অনন্য অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD