Logo

ডিএমপি কমিশনার হলেন গোলাম ফারুক

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২২, ০৯:১৯
ডিএমপি কমিশনার হলেন গোলাম ফারুক
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ নিয়ে সর্বত্রই জল্পনা-কল্পনা ছিল

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

আজ রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হারুন-অর-রশীদ।

বিজ্ঞাপন

আগামী জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ নিয়ে সর্বত্রই জল্পনা-কল্পনা ছিল। অবশেষে সরকার খন্দকার গোলাম ফারুককে নতুন ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD