Logo

প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢাললেন মা-মেয়ে

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২২, ০৮:৪১
প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢাললেন মা-মেয়ে
ছবি: সংগৃহীত

আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুদিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায়

বিজ্ঞাপন

জাতীয় প্রেস ক্লাবের সামনে জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

আজ শনিবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ওই নারীর সঙ্গে এক ছেলে ও এক মেয়ে সেখানে উপস্থিত ছিল। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত কয়েকজন ওই নারীকে বাধা দেন।

বিজ্ঞাপন

আত্মহত্যার চেষ্টাকারী শিরিন খান জানান, আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুদিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায়।

বিজ্ঞাপন

ওই নারী বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন। হান্নান আমার নামে মামলা করেছে এবং হুমকি-ধামকি দিচ্ছে। গত দুই মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না।

আত্মহত্যার চেষ্টার পর প্রেস ক্লাব এলাকার দায়িত্বরত পুলিশ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD