Logo

মানবাধিকারের কথা বলে অনেকে স্বার্থ হাসিল করতে চায়: মোমেন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
মানবাধিকারের কথা বলে অনেকে স্বার্থ হাসিল করতে চায়: মোমেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানবাধিকারের কথা বলে অনেক দেশই চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার ...

বিজ্ঞাপন

বাংলাদেশের মানবাধিকারের কথা বলে অনেক দেশই চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত 'ব্রান্ডিং বাংলাদেশ ' শীর্ষক এক সম্মেলনে তিনি অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড প্রতিষ্ঠান থেকে তথ্য নেই। গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন।

তিনি বলেন, আমরা চাই না কেউ গুম খুন হন। তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম।

ড. মোমেন বলেন, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি। তাই অনেক দেশ মানবাধিকারের কথা বলে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD