Logo

নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৯:৫৯
নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার নিবন্ধন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুই ধরনের আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসির নির্দেশনা অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলানোর আবেদন জমা দেওয়া যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। এসব আবেদন ইস্যু করার সময়সীমা ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর

বিজ্ঞাপন

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তালিকায় কোনো ভুল বা অসংগতি থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।

এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা।

যাঁরা নতুন ভোটার হতে পারবেন

বিজ্ঞাপন

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী ৩১ অক্টোবর ২০২৬ তারিখকে যোগ্যতা অর্জনের নির্ধারিত তারিখ হিসেবে বিবেচনা করা হবে। সে অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ডেটাবেইসে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষকে তালিকা যাচাই এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন করার বিষয়ে সচেতন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ উদ্দেশ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের সহযোগিতায় এ-সংক্রান্ত তথ্য প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভোটার তালিকার ভুল সংশোধনে বিশেষ নির্দেশনা

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটার তালিকায় লিঙ্গ ও ধর্মসংক্রান্ত ভুলসহ অন্যান্য অসংগতি শনাক্ত করে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুরুষ ভোটারের তালিকায় নারী ভোটার কিংবা নারী ভোটারের তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হলে তা সংশোধনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এ নির্বাচন সামনে রেখে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে চায় কমিশন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD