Logo

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৯:৫৫
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান | ফাইল ছবি

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৭ অক্টোবর) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেন। এ সম্মেলনে সামরিক বাহিনীর পেশাগত কার্যক্রম ও প্রতিরক্ষা খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের সুযোগ পান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সফরের সময় মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং বিশ্ববিদ্যালয়টির মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশ নেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সরকারি সফর চলাকালে তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়া দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পেশাগত সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনা কমান্ড ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপ্যাক) সঙ্গে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD