Logo

জনপ্রতি টিসিবি পণ্যের পরিমাণ বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৩, ১৩:৫৭
জনপ্রতি টিসিবি পণ্যের পরিমাণ বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

গত এক বছরে এক কোটি পরিবারকে পণ্য দিতে টিসিবির পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জানুয়ারি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আপাতত জনপ্রতি এ পণ্যের পরিমাণ বাড়ছে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানী আগারগাঁওইয়ের ২৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত এক বছরে এক কোটি পরিবারকে পণ্য দিতে টিসিবির পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এজন্য আপাতত এ পণ্যের পরিমাণ বাড়ছে না। প্রতি মাসে একবার করে একটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য তুলে দেওয়া হবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় তাই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এদিনে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা বঙ্গবন্ধু ১৯৭২ সালে টিসিবি করে শুরু করেছিলেন।  

বিজ্ঞাপন

টিপু মুনশি বলেন,  প্রত্যাবর্তন দিবসে একটি কথা বলতে চাই, দেশটা সবার, সবাই মিলে দেশটা এগিয়ে নিতে চাই, আজ দেশে দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে কেউ কেউ এটা মানতে চায় না। যাই হোক, সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD