২১ আইনজীবীকে তলব করলো হাইকোর্ট

একইসঙ্গে ২১ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত
বিজ্ঞাপন
বিচারকের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করাসহ বিচারকাজ বিঘ্নিত করার অভিযোগের ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সম্পাদকসহ ২১ জন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৩ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ২১ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এদিকে জেলা জজ আদালতে এজলাস চলাকালীন সময়ে বিচারকের নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করাসহ বিচার বিঘ্নিত করা এবং মানহানি করার বিরুদ্ধে প্রতীকার প্রার্থনা করে প্রধান বিচারপতির কাছে গত ৯ জানুয়ারি আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ বেগম শারমিন নিগার।








