Logo

জুরাইনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০৬
জুরাইনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাতে ভাত খাওয়া নিয়ে তার সঙ্গে সামান্য ঝগড়া হয় সকালে উঠে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে

বিজ্ঞাপন

রাজধানীর জুরাইন এলাকা থেকে শারমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ জানুয়ারি) অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শারমিনের স্বামী আলী ইসলাম বলেন, আমি আকিজ কোম্পানিতে চাকরি করি। এক মাস হলো আমরা বিয়ে করেছি। রাতে ভাত খাওয়া নিয়ে তার সঙ্গে সামান্য ঝগড়া হয়। সকালে উঠে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শ্যামপুর থানার এসআই মো. নুরুজ্জামান বলেন, আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি সে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD