Logo

রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা বুধবার

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৩, ১৩:৫২
রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা বুধবার
ছবি: সংগৃহীত

বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জানুয়ারি)  দুপুরে স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিন দুপুর ২টায় স্পিকারের সাথে বৈঠক করতে সংসদে যান প্রধান নির্বাচন কমিশনার।

 

বৈঠক  শেষে সিইসি বলেন, 'বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ফলে বুধবার সকাল ১১টায় কমিশন সভার আহ্বান করা হয়েছে। সেখানে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত হবে।'

বিজ্ঞাপন

এক প্রশনের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, 'শূন্য হওয়া ছয়টি আসন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাধা হবে না।'

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD